ইসলামপুরে ৪০দিনের কর্মসৃজন প্রকল্পের শুরু
ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে ৪০দিনের কর্মসৃজন প্রকল্পের শুরু হয়েছে।
গত সোমবার কর্মদিবস চলাকালে কুলকান্দি প্রথম পর্যায়ে অতিদরিদ্র কর্মসংস্হান কর্মসুচির চলমান কাজ পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।
কুলকান্দি ইউনিয়নের অতিদরিদ্রদের কর্মস্হান কর্মসূচির ৩টি প্রকল্প পরিদর্শন ও তদারকি সময় প্রকল্পের উপসহকারী প্রকৌশলী নূর নবী মোস্তফা চৌধুরী,কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ও স্হানীয় সাংবাদিকরা সহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গত ১১নভেম্বর শনিবার থেকে একযোগে ইসলামপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে কর্মসংস্থান কর্মসূচির ৪০ দিনের কাজ শুরু হয়। প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিকরা কায়িক পরিশ্রমে মাথাপিছু ৪০০টাকা দৈনিক মজুরিতে প্রকল্পের মাটি কাটার কাজ করানোর কথা প্রকল্পের কার্যাদেশে রয়েছে। ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কুলকান্দি ইউনিয়নসহ ইসলামপুর উপজেলার ১২টি
ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের ২হাজার ৮১৪ জন সুবিধাভোগী শ্রমিকের বিপরীতে ১২কোটি ৩৮ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ রয়েছে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































